Search
Close this search box.

৩০০০ টাকায় ২৫০ এমবিপিএস: ইন্টারনেটের নতুন দাম ঘোষণা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য নতুন ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন মূল্য ও গতি নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন থেকে সর্বনিম্ন ৩০ এমবিপিএস গতির ইন্টারনেট ৫০০ টাকায় এবং সর্বোচ্চ ২৫০ এমবিপিএস গতি ৩০০০ টাকায় প্রদান করতে পারবে।

বিটিআরসি জানিয়েছে, ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস ব্যান্ডউইডথের ভিত্তিতে আনুপাতিক সমন্বয় করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে মানসম্মত সেবা নিশ্চিত করতে সেবাদাতাদের নির্দিষ্ট শর্তও মানতে হবে।

নতুন তালিকায়—

  • ৩০ এমবিপিএস: সর্বোচ্চ ৫০০ টাকা
  • ১০০ এমবিপিএস: সর্বোচ্চ ১০০০ টাকা
  • ২৫০ এমবিপিএস: সর্বোচ্চ ৩০০০ টাকা

এছাড়া প্রতিটি সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি বলছে, এই নতুন কাঠামোর মাধ্যমে ইন্টারনেট সেবা আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত হবে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ