Search
Close this search box.

অন্তঃসত্ত্বা কিয়ারার শ্লীলতাহানির চেষ্টা: সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন দেহরক্ষী

অহনা

 

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পর এবার কিয়ারা আদভানিকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রাক্তন দেহরক্ষী জিশান কোরেশি। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত জিশান জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় কিয়ারাকে এক অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জিশান কোরেশি সেই রোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।

জিশান জানান, কিয়ারা আদভানি যখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখনও তিনি পেশাদারিত্বের খাতিরে একটি ব্র্যান্ড শুটের কাজ চালিয়ে যাচ্ছিলেন।

 কিয়ারার নিজস্ব নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও স্ত্রী ও অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। তাই তিনি জিশানকে বিশেষভাবে কিয়ারার সঙ্গে পাঠান যাতে কোনো ঝুঁকি না থাকে।

শুটিং চলাকালীন একদিন কিয়ারা যখন ভ্যানিটি ভ্যান থেকে নামছিলেন, তখন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিরাপত্তার বেষ্টনী ভেঙে তাঁর কাছে চলে আসে:

 স্যুট পরা ওই ব্যক্তি প্রথমে সেলফি তোলার আবদার করলেও হঠাৎ করেই কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।

সাত মাসের অন্তঃসত্ত্বা কিয়ারার জন্য সামান্য ধাক্কাও বড় বিপদের কারণ হতে পারত। জিশান জানান, তিনি ও অন্য রক্ষীরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে টেনে সরিয়ে নিয়ে যানঘটনাটির পর কিয়ারা আদভানি বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। জিশান জানান:

 কিয়ারা নিজেই জিশানকে অনুরোধ করেছিলেন বিষয়টি যেন সঙ্গে সঙ্গে সিদ্ধার্থকে না জানানো হয়। কারণ সিদ্ধার্থ জানলে প্রচণ্ড ক্ষুব্ধ হতেন এবং শুটিং সেটে হুলস্থুল পড়ে যেত।পরে কিয়ারা নিজেই স্বামী সিদ্ধার্থকে বুঝিয়ে পুরো বিষয়টি জানান এবং পরিস্থিতি শান্ত করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ