Search
Close this search box.

ইডির জেরা ও নেটিজেনদের কটাক্ষ: বিতর্কের ঝড়েও দমে যাননি নুসরাত জাহান

অহনা

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলব এবং নেটদুনিয়ার তীব্র সমালোচনা—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত একটি পুরনো মামলায় গত বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে নিয়ে ট্রোলিং আর সমালোচনার ঝড় বইছে।

গত সোমবার ইডির তলব পাওয়ার পর বুধবার নির্দিষ্ট সময়েই হাজিরা দিয়েছিলেন নুসরাত।

 মূলত ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামক একটি সংস্থার আর্থিক অনিয়ম এবং প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা নুসরাতের বয়ান রেকর্ড করার পাশাপাশি সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথিপত্র নিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন।

তদন্ত প্রক্রিয়া শুরু হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতকে নিয়ে শুরু হয়েছে কাঁটাছেঁড়া:

রেশন দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত জীবনের বিবাদ ও বিয়ের বিতর্ক—সবকিছুই নতুন করে নেটিজেনদের নিশানায় উঠে আসছে।অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর বিলাসবহুল জীবনযাপন ও আয়ের উৎস নিয়ে। সমালোচকদের মতে, দুর্নীতির ছায়া তাঁর ভাবমূর্তিকে বড় ধরনের সংকটে ফেলেছে।

বিতর্কের এই উত্তাল সময়েও নুসরাত প্রকাশ করেছেন নিজের লড়াকু মানসিকতা। ইডি দফতরে হাজিরার কয়েক দিন পরই নিজের কিছু গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন তিনি। তবে ছবির আবেদনের চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর রহস্যময় ক্যাপশনটি। নুসরাত যেন তাঁর এই ছবির মাধ্যমেই বুঝিয়ে দিলেন যে, বাইরের ঝড় তাঁকে সহজে টলাতে পারবে না।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ