পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল গাজিয়াবাদে নিজের বাড়িতে থাকাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন দিব্যাঙ্কা:
পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।তাঁর অকাল মৃত্যুতে হরিয়ানা ও উত্তর ভারতের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৯৬ সালে বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা ছিলেন মেধাবী এবং সংস্কৃতিমনা:
মীরাটের চৌধুরী চরণসিং ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং সিকিম থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি।ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল তাঁর। টিকটক ভিডিওর মাধ্যমে প্রথম নজরে আসেন তিনি। দীপাবলিতে একটি পাঞ্জাবি গানে করা তাঁর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
স্বল্প সময়ের ক্যারিয়ারে দিব্যাঙ্কা নিজের এক স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন:
তিনি ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।মাসুম শর্মা, কেডি এবং অমিত সাইনি রোহতকিয়ার মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন তিনি।







