Search
Close this search box.

গরমে মেকআপ নষ্ট হচ্ছে? ঘাম নিয়ন্ত্রণে রাখার কার্যকরী ঘরোয়া উপায়

অহনা

গরমে ঘাম হওয়া একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলেও, সাজগোজের ক্ষেত্রে এটি বড় বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। বিশেষ করে ঘামে মুখ ও গলার মেকআপ ধুয়ে গেলে আত্মবিশ্বাসেও নেতিবাচক প্রভাব পড়ে। অতিরিক্ত ঘাম পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে তা নিয়ন্ত্রণে রেখে মেকআপ দীর্ঘস্থায়ী করা সম্ভব।

চলুন জেনে নিই গরমেও মেকআপ সতেজ রাখার কিছু জাদুকরী টিপস।

মেকআপ শুরু করার আগে ত্বককে প্রস্তুত করতে আইস ফেসিয়ালের জুড়ি নেই।সরাসরি বরফ ব্যবহার না করে একটি পাতলা সুতির কাপড়ে বা তোয়ালেতে বরফ মুড়িয়ে মুখে হালকা করে বুলিয়ে নিন।

 এটি ত্বকের তাপমাত্রা কমিয়ে ঘাম কমায়, মুখের ফোলাভাব দূর করে এবং লোমকূপ সংকুচিত করে মেকআপকে ত্বকে ভালোভাবে বসতে সাহায্য করে।

ত্বক সতেজ ও শীতল রাখতে এই মিশ্রণটি টোনার হিসেবে দারুণ কাজ করে। শসার রস ও গোলাপ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। মেকআপের আগে বা দিনের যেকোনো সময় এটি মুখে স্প্রে করলে ত্বক ঠান্ডা থাকে এবং ঘাম কম হয়।

তৈলাক্ত ও ঘাম প্রবণ ত্বকের জন্য এই প্যাকটি আদর্শ। চন্দন ত্বকের জ্বালাপোড়া ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আর মুলতানি মাটি ত্বকের গভীর থেকে অতিরিক্ত তেল ও ঘাম শুষে নেয়। সপ্তাহে ২–৩ দিন এটি ব্যবহার করলে মেকআপ দীর্ঘক্ষণ ‘ম্যাট’ থাকে।

ঘামের কারণে ত্বকে র‍্যাশ, চুলকানি বা ব্রণের সমস্যা হওয়া সাধারণ বিষয়।নিম ও তুলসী পাতা বেটে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন। এদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বককে পরিষ্কার রাখে এবং ঘামজনিত ইনফেকশন থেকে রক্ষা করে।

মেকআপ দীর্ঘস্থায়ী করতে হলে ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করা জরুরি। ওটস ও সামান্য লেবুর রস মিশিয়ে হালকা হাতে স্ক্রাবিং করুন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে, ফলে মেকআপ সহজে নষ্ট হয় না।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ