ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন:
কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে শাম্মী আক্তার তাঁর স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।
ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। পুলিশ বর্তমানে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।






