Search
Close this search box.

দুই মাস পর আকাশসীমা খুলে দিল কুয়েত: স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল

অহনা

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিরাপত্তার স্বার্থে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কুয়েত। দীর্ঘ প্রায় দু’মাস পর গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) পুনরায় আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তেলসমৃদ্ধ এই দেশটি।

তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং কুয়েতের রাষ্ট্রায়ত্ত সংস্থা কুনা-র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক আকাশসীমা খোলার বিষয়ে বলেন:

আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করা হয়েছিল।আকাশসীমা খুলে দেওয়া বিমানবন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরিয়ে নেওয়ার প্রথম সুচিন্তিত পদক্ষেপ। খুব শীঘ্রই কুয়েত বিমানবন্দর আগের মতো সচল হবে।

ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এই সংঘাতের সূত্রপাত:

গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী সংলাপ চলে, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েল শুরু করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’। অভিযানের প্রথম দিনেই ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও সরকারি কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া যায়।

যুদ্ধের শুরু থেকেই ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে (সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত ও ওমান) অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

 গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরুর আগে বেশ কয়েকবার কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বিমানবন্দরের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 বিমানবন্দর বন্ধ থাকাকালীন কুয়েতের বিমানগুলোকে নিজেদের রানওয়েতে আশ্রয় দেওয়ায় সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ