আলিয়া তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন ‘ইটারনালি কনফিউজড অ্যান্ড ইগার ফর লাভ’ সিরিজের মাধ্যমে। তবে তিনি ব্যাপক পরিচিতি পান শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ অভিনয়ের মাধ্যমে। সেখানে শাহরুখের প্রমীলা বাহিনীর অন্যতম সদস্য ছিলেন তিনি।
এছাড়া নেটফ্লিক্সের সিনেমা ‘নাদানিয়া’তেও (ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর অভিনীত) তাঁকে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি সংগীতেও তাঁর বেশ দখল রয়েছে।
তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর মাঝখানে ফাতিমা সানা শেখের সঙ্গে বিজয়ের নাম জড়ালেও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল।
বিচ্ছেদের পর তামান্না জানিয়েছিলেন, তিনি একজন যোগ্য জীবনসঙ্গিনী হতে চান এবং তেমন একজনের খোঁজেই রয়েছেন।
সম্প্রতি নিজের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তামান্নার সুরেই কথা বলেছেন বিজয়। তিনি বলেন, “আমি খুব ভালো জীবনসঙ্গী হতে চাই, যাতে আমাকে পেয়ে সে (ভবিষ্যৎ সঙ্গী) নিজেকে সৌভাগ্যবতী মনে করে।”
বিজয়ের পেছনে পেছনে গাড়িতে ওঠার সময় আলিয়া ও বিজয়—দুজনের মুখেই ছিল স্মিত হাসি, যা নতুন কোনো রসায়নের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা।








