তিনি আরও দাবি করেন, রাজনৈতিক সরকার থাকা সত্ত্বেও জনগণের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে এবং এ বিষয়ে সরকারের কার্যকর ভূমিকা থাকা উচিত।
ফেসবুক পোস্টে তিনি চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনাও উল্লেখ করেন, যেখানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার জেরে কয়েকজন আহত হন বলে তিনি দাবি করেন।
ডা. শফিকুর রহমান নিহতদের দ্রুত বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।








