ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরাসরি প্রধানমন্ত্রীকে সম্বোধন করে তাঁর পোস্টে লেখেন:
“মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার সময় ‘নীরব অন্ধত্বের’ ভূমিকা পালন করছে বলে তিনি তীব্র সমালোচনা করেন।
ফুয়াদ তাঁর পোস্টে চলমান এই অস্থিরতাকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন:
তাঁর মতে, এই সংঘাতগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সবই পরিকল্পিত।জনগণের দৃষ্টি মূল সমস্যাগুলো থেকে আড়াল করে আড়ালে বড় কোনো অঘটন ঘটানোর পাঁয়তারা চলছে বলে তিনি দাবি করেন।
পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেন— “A false flag operation in the making!”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষ করে শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ‘গুপ্ত’ গ্রাফিতি আঁকা নিয়ে যে অস্থিরতা চলছে, তার প্রেক্ষিতেই এবি পার্টির এই নেতার পক্ষ থেকে এমন কঠোর মন্তব্য এলো।








