ইসলামাবাদের আলোচনায় ইরান অংশ নেবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিশ্চিত নয়। “আমি জানি না তারা থাকবে কি না, তবে তাদের সেখানে থাকার কথা ছিল। এখন দেখা যাক তারা আসে কি না। না এলেও সমস্যা নেই,” মন্তব্য করেন ট্রাম্প।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার—ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। “এটা খুবই সহজ বিষয়,” যোগ করেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে ইসলামাবাদে সম্ভাব্য আলোচনাকে ঘিরে বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করছিল।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন কঠোর মন্তব্য চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।








