Search
Close this search box.

বসে থাকার ক্ষতি এড়াতে দাওয়াই: নিয়মিত হাঁটাতেই কমবে বড় স্বাস্থ্যঝুঁকি

অহনা

আধুনিক জীবনযাত্রায় দিনের দীর্ঘ সময় বসে কাটানো এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তবে অতিরিক্ত সময় বসে থাকার মারাত্মক ক্ষতিকর প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে সতর্ক করা হলেও নতুন এক গবেষণায় মিলেছে আশার আলো। গবেষণার তথ্য অনুযায়ী, দৈনিক পদক্ষেপ বা হাঁটার পরিমাণ বাড়ালে বসে থাকার ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

সায়েন্স ডেইলি-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত হাঁটার সঙ্গে মৃত্যুঝুঁকি ও হৃদরোগের ঝুঁকি কমার শক্তিশালী সম্পর্ক পাওয়া গেছে। গবেষণায় ৭২ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে:

দিনে ৯,০০০ থেকে ১০,০০০ পদক্ষেপ হাঁটলে অকাল মৃত্যুঝুঁকি প্রায় ৩৯ শতাংশ পর্যন্ত কমে যায়।সমপরিমাণ হাঁটলে হৃদরোগের ঝুঁকি কমে প্রায় ২১ শতাংশ

গবেষণায় অংশগ্রহণকারীরা দিনে গড়ে প্রায় ১০ ঘণ্টা বা তার বেশি সময় বসে কাটাতেন। গবেষকরা দেখেছেন, যারা দীর্ঘ সময় নিষ্ক্রিয় বা বসে কাজ করেন, তারা যদি হাঁটার পরিমাণ বাড়িয়ে দেন, তবে নিষ্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব অনেকটাই কমে আসে। যদিও হাঁটা দীর্ঘ সময় বসে থাকার ক্ষতি পুরোপুরি দূর করতে পারে না, তবে এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এবং রক্ত সঞ্চালন সচল রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকার পেতে খুব বেশি পরিশ্রম বা লক্ষ্যমাত্রার প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

দৈনিক প্রায় ৪,০০০ থেকে ৪,৫০০ পদক্ষেপ হাঁটলেই হাঁটার সামগ্রিক উপকারের প্রায় অর্ধেক পাওয়া সম্ভব।বর্তমানে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচের মাধ্যমে সহজেই পদক্ষেপ গণনা করা যায়, যা স্বাস্থ্য সচেতনতায় একটি সহজ ও কার্যকর মাধ্যম।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ