প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।দ্রুত হাসপাতালে নেওয়ার পর তাঁকে কৃত্রিমভাবে কোমায় রাখা হয়েছিল। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা ব্যর্থ করে ১৭ এপ্রিল তাঁর হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়।
ফরাসি পুলিশ এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করলেও প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নাদিয়া ফারেসের দুই মেয়ে সিলিয়া ও শানা এক আবেগঘন বিবৃতিতে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁরা বলেন:
“ফ্রান্স আজ এক মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের প্রিয় মাকে।”
ব্যক্তিগত এই কঠিন সময়ে তাঁরা সকলের কাছে সহমর্মিতা প্রার্থনা করেছেন।
১৯৬৮ সালে মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া নাদিয়া শৈশব কাটান ফ্রান্সের নিস শহরে। পরবর্তীতে অভিনয়ের টানে তিনি প্যারিসে পাড়ি জমান।
-
চলচ্চিত্রে অভিষেক: ১৯৯২ সালে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য ক্রিমসন রিভার্স’ (The Crimson Rivers) এবং পরবর্তীতে জনপ্রিয় সিরিজ ‘মার্সেই’-তে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করে অভিনয়ে বিরতি নিলেও ২০১৬ সালে পুনরায় ফিরে আসেন। ২০২২ সালে তিনি পাকাপাকিভাবে ফ্রান্সে ফিরে এসেছিলেন।






