Search
Close this search box.

ইসলামাবাদে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ইরান যুদ্ধবিরতি ও সংকট নিরসনের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইসলামাবাদে পৌঁছাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, প্রতিনিধি দলে ট্রাম্পের দুই ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। প্রথম দফার আলোচনায়ও তারা অংশ নিয়েছিলেন।

তবে দ্বিতীয় দফার আলোচনায় ইরান অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার না করে, তাহলে তারা আলোচনায় অংশ নেবে না।

এরই মধ্যে মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ