Search
Close this search box.

পানিসম্পদমন্ত্রী ও জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী-জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী দূষণ নিয়ন্ত্রণ, বন্যা ও জলাবদ্ধতা নিরসন, ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

পানিসম্পদমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চায়। তিনি পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা, নদী দূষণ প্রতিরোধ এবং বন্যা-জলাবদ্ধতা মোকাবিলায় জার্মান সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, বাংলাদেশে পানি সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় জার্মানি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও উন্নয়ন সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

সাক্ষাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলরিখ ক্লেপম্যান উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ