Search
Close this search box.

জামায়াত নেতা মোস্তফা কামালের ইন্তেকাল, দুই দফা জানাজা শেষে দাফন

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ভোলা জেলার জামায়াতে ইসলামী সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৯টায় শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি রোগ ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মোস্তফা কামাল দীর্ঘদিন ইসলামী আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন এবং সংগঠনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ