Search
Close this search box.

আফরোজা আব্বাস-কনকচাঁপাসহ একাধিক হেভিওয়েট বাদ বিএনপির নারী আসনের তালিকা থেকে

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। দীর্ঘ যাচাই-বাছাই ও দুই দিনের সাক্ষাৎকার শেষে সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের অভ্যন্তরীণ সূত্র ও মনোনয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে প্রথমে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। পরে বিভিন্ন বিভাগ থেকে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করা হয়।

তবে ঘোষিত তালিকায় একাধিক পরিচিত ও প্রভাবশালী নারী নেত্রীর অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীনসহ কয়েকজন হেভিওয়েট নেত্রী এবার তালিকায় স্থান পাননি।

এছাড়া দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা আরও কয়েকজন নারী নেত্রীর বাদ পড়াও আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তে বিএনপি এবার নতুন ও তুলনামূলকভাবে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছে।

দলীয় মনোনয়ন বোর্ড জানিয়েছে, যোগ্যতা, সাংগঠনিক ভূমিকা, ত্যাগ ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা বিবেচনায় নিয়েই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ