Search
Close this search box.

এনসিপি নিয়ে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ মন্তব্য জিএম কাদেরের

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একই সঙ্গে তিনি দলটির উদ্দেশ্য ও রাজনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন।

রোববার (১৯ এপ্রিল) এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, অতীতে কেউ ছাত্রলীগে যুক্ত থাকলেও এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ রাখা হচ্ছে—এটি এক ধরনের দ্বৈত নীতি। তার ভাষায়, “একদিকে বলা হচ্ছে তারা দোসর, ক্রিমিনাল—আবার অন্যদিকে দলে নেওয়া হচ্ছে। এই ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও অভিযোগ করেন, এনসিপি রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করতে অন্য দলগুলোর ভোটব্যাংক টার্গেট করছে। তার মতে, তারা মনে করছে আওয়ামী লীগের ভোট নেওয়া কঠিন, বিএনপির ভোটও পাওয়া সহজ নয়—তাই বিকল্প কৌশল নেওয়া হচ্ছে।

জাপা চেয়ারম্যান বলেন, “মানুষ ভেবেছিল এনসিপি দেশের জন্য কাজ করবে, কিন্তু সেই প্রত্যাশা তারা ধরে রাখতে পারেনি।”

এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভবিষ্যতে জনসমর্থন কতটা থাকবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ