Search
Close this search box.

বিএনপির সংরক্ষিত আসনের তালিকায় ছাত্রদল নেত্রী মানসুরা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন ছাত্রদলের নেত্রী মানসুরা আলম। তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়ন পাওয়ার পরপরই নিজের প্রতিক্রিয়া জানিয়ে মানসুরা আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।”

মানসুরা আক্তার কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২–১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি বিভিন্ন আন্দোলন-সংগঠনে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় ত্যাগী, অভিজ্ঞ ও সংগঠন-ঘনিষ্ঠ নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ