টকশোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, “হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। শুধু কুশল বিনিময় হয়েছে, ভালো আছেন ইত্যাদি।”
তিনি আরও জানান, ওই কথোপকথনে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন, আওয়ামী লীগের ভবিষ্যৎ বা অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়েও কোনো কথা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
জিএম কাদের বলেন, “উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।”
টকশোতে এনসিপি ও রাজনৈতিক সমীকরণ নিয়েও মন্তব্য করেন তিনি। তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক শক্তি ভোটব্যাংক টানার চেষ্টা করছে এবং রাজনৈতিক অবস্থান নিয়ে ডাবল স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে।






