উদ্বোধন অনুষ্ঠানের পর তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন। একই দিনে তার আরও একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।
কর্মসূচির অংশ হিসেবে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন ও সিটির আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেবেন। পরে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে, যার মধ্যে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অন্তর্ভুক্ত।
এছাড়া প্রধানমন্ত্রীর নিজ পৈতৃক বাড়ি পরিদর্শনেরও কথা রয়েছে। বিকেলে তিনি পুনরায় শহরে ফিরে জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
তার এই সফরকে ঘিরে বগুড়া শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি এবং জনসমাগম লক্ষ্য করা গেছে।








