দীর্ঘ সময় ধরে নয়নের বসতবাড়িতে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। নয়নের শোয়ার ঘরের খাটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি (১ মণ ৩৬ কেজি) ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
আটক আতিকুর রহমান নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান:
মাদকের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা এবং এই ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটক নয়নের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






