স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সংক্রমণের পরিসংখ্যান নিম্নরূপ:
-
নিশ্চিত মৃত্যু: হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৮ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
-
সন্দেহজনক মৃত্যু: হামের উপসর্গ নিয়ে আরও ১৮১ জন শিশুর মৃত্যু হয়েছে।
-
আক্রান্তের সংখ্যা: নিশ্চিতভাবে ৩ হাজার ৪৪৩ জন এবং সন্দেহজনকভাবে ২৩ হাজার ৬০৬ জন এই রোগে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা গ্রহণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সতর্কতা জারি করেছে:
যেসব শিশু বর্তমানে জ্বরে আক্রান্ত বা অন্য কোনো শারীরিক অসুস্থতায় ভুগছে, তাদের এই মুহূর্তে টিকা দেওয়া যাবে না। সুস্থ হওয়ার পর তারা টিকা নিতে পারবে।
যদি কোনো শিশু হামের প্রথম ডোজ গ্রহণ করে থাকে, তবে চার সপ্তাহ পূর্ণ হওয়ার আগে তাকে পুনরায় টিকা দেওয়া যাবে না।






