একটি আধুনিক ও পরিপাটি রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় বেশ ফুরফুরে মেজাজে আছেন অভিনেত্রী। তাঁর চোখে চশমা এবং পরনে হাতাখোলা কালো ড্রেস।
কড়াইতে চিংড়ি মাছ ভাজা হচ্ছিল। হাতে খুন্তি নিয়ে কড়াইতে নাড়া দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে বাজা একটি জনপ্রিয় হিন্দি গানের তালে কোমর দুলিয়ে নেচে নেন তিনি।ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “একজন চিংড়ি প্রিয় পরী হি হি…।”
ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। পরীর এই প্রাণবন্ত ও ঘরোয়া রূপ দেখে ইতিবাচক মন্তব্য করছেন ভক্তরা। এক নেটিজেন মজা করে লিখেছেন, “এভাবে রান্নার সময় পরীমনির মতো আমরাও নাচি।” তাঁর এমন উচ্ছ্বল ভঙ্গি ভক্তদের মনে করিয়ে দিয়েছে যে, হাজারো ব্যক্তিগত বিতর্কের মাঝেও তিনি জীবনকে সহজভাবে উপভোগ করতে জানেন।
যদিও দীর্ঘ সময় ধরে তাঁকে পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না, তবে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রয়েছে যে পরীর হাতে বর্তমানে বেশ কিছু নতুন সিনেমার কাজ রয়েছে। পাশাপাশি ওটিটি (OTT) প্ল্যাটফর্মের জন্যও কিছু প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। খুব শিগগিরই নতুন কোনো ধামাকা নিয়ে তিনি পর্দায় ফিরবেন বলে আশা করছেন দর্শক।








