Search
Close this search box.

কৃষক কার্ড বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না: আইনমন্ত্রী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই। পুরো কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে তিনি আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জানান, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে সরকার কৃষক কার্ড কার্যক্রম শুরু করেছে, যা পরীক্ষামূলকভাবে দেশের ১০টি জেলায় চালু করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যোগে কৃপালপুর কলুরভিটা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ১ হাজার ৫৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসন, কৃষক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, কৃষকরা যাতে সরকারি সুবিধা সহজে ও স্বচ্ছভাবে পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পুরো দেশেই এ কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ