তার আহ্বানে সাড়া দিয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ বেশ কয়েকজন নেতাকর্মী মঞ্চে উঠে নাচে অংশ নেন। পরে তারা দলের আরও কয়েকজন নেতাকে হাত ধরে নাচে যুক্ত করেন।
এ সময় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ আরও কয়েকজনও তাদের সঙ্গে যোগ দেন। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বসে থাকা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নাচে অংশ নেওয়ার আহ্বান জানান। তবে তারা হাতের ইশারায় অনাগ্রহ প্রকাশ করে আসনেই বসে অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে বিকেলে বাংলামোটর থেকে পরীবাগ পর্যন্ত এনসিপির একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার আগেই সাংস্কৃতিক আয়োজন শেষ করা হয়। পরে নেতারা বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।








