Search
Close this search box.

হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন সাবেক মেয়র মনজুর আলম

হাবিবা

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম জানিয়েছেন, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ–এর সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছিল।

তিনি বলেন, চট্টগ্রামে একটি কর্মসূচিতে অংশ নিতে এসে হাসনাত আব্দুল্লাহ দুপুরে তাকে ফোন দেন এবং পরে বাসায় আসেন। সেখানে তারা একসঙ্গে খাবার গ্রহণ করেন। বিকেলে স্থানীয় কিছু তরুণ বাসার বাইরে জড়ো হয়ে নানা প্রশ্ন তোলেন, যাদের সঙ্গে পরে হাসনাত আব্দুল্লাহ নিজে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত হয় বলে দাবি করেন সাবেক মেয়র।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কিছু যুবককে তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে দেখা গেলেও মনজুর আলম এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নন।

তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন আগে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন এবং বর্তমানে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন।

ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক পরিচয় ও অবস্থান নিয়ে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে। তবে মনজুর আলম স্পষ্ট করেন, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি এবং পুরো বিষয়টি সৌজন্য সাক্ষাৎ ছিল।





সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ