এছাড়া কিছু দেশে পৌঁছানোর পর ভিসা নেওয়ার সুযোগ রয়েছে, আবার কিছু দেশে ভ্রমণের আগে ইলেকট্রনিক ভিসা নেওয়া লাগে। ফলে ভ্রমণ ব্যবস্থা তুলনামূলকভাবে সহজ হলেও সব দেশ সম্পূর্ণ ভিসামুক্ত নয়।
তালিকায় আরও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ইউরোপের বেশ কয়েকটি দেশও শীর্ষ সারিতে অবস্থান করছে।
বিশেষজ্ঞদের মতে, সূচকে সামান্য অবনতি হলেও ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা বাড়া-কমার ওপর নির্ভর করে আন্তর্জাতিক ভ্রমণের বাস্তব সুবিধা পরিবর্তিত হয়।







