-
বৈজ্ঞানিক নাম: Cassia javanica (ক্যাসিয়া জাভানিকা)।
-
ইংরেজি নাম: বার্মিস পিঙ্ক ক্যাসিয়া (Burmese Pink Cassia)।
-
পরিবার: ফ্যাবেসি (Fabaceae)।
-
আদি নিবাস: দক্ষিণ-পূর্ব এশিয়া।
-
বৈশিষ্ট্য: এটি একটি দ্রুত বর্ধনশীল মাঝারি আকারের গাছ। ফুলগুলো ছাতার মতো বিস্তৃত হয়ে চারপাশ রাঙিয়ে তোলে। বসন্ত ও গ্রীষ্মের শুরুতে যখন গাছে ফুল ফোটে, তখন পুরো গাছটি রঙিন পাতায় ছেয়ে গেছে বলে মনে হয়।
কয়েক বছর আগে কলেজের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে মূল ফটক ও নতুন ভবনের পাশে এই চারা রোপণ করা হয়েছিল। বর্তমানে সেই গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে।
কলেজের শিক্ষার্থী মাহিমা সুলতানা মৌ ও তানভীর আহসান অর্ক জানান, প্রতিদিন কলেজে প্রবেশের সময় এই অপরূপ ফুলের দৃশ্য তাদের মানসিক প্রশান্তি দেয়। পড়াশোনার চাপের মাঝে লাল সোনাইলের স্বর্গীয় সৌন্দর্য এক বিশেষ উপহারের মতো।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, “শিক্ষার্থীরা যেন পাঠদানের পাশাপাশি একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। লাল সোনাইলের মতো গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এনে দিচ্ছে।”
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মোহাম্মদ সোহেল রানা এই ফুলের সৌন্দর্য ও উপকারিতা নিয়ে আলোকপাত করেন:
ঐতিহ্যগতভাবে ক্যাসিয়া প্রজাতির বিভিন্ন অংশ ভেষজ চিকিৎসায়, বিশেষ করে হজমজনিত সমস্যায় ব্যবহার করা হয়।তবে তিনি সতর্ক করেছেন যে, এসব গাছের নির্যাস সরাসরি ব্যবহারের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।







