যাঁদের বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে অথবা যাঁরা নতুনভাবে বিষয় বরাদ্দ পেয়েছেন, তাঁদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিম্নলিখিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে:
১. কেন্দ্রীয় ফি পরিশোধ: নতুনভাবে কোনো বিষয় বা বিভাগে মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের দ্রুত নির্ধারিত কেন্দ্রীয় ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে। ২. বিভাগীয় ফি: যেসব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে, তাঁদের নতুন বরাদ্দকৃত বিভাগের জন্য প্রযোজ্য ভর্তি ফি (যদি থাকে) পরিশোধ করতে হবে। ৩. সশরীর উপস্থিতি ও সময়সীমা: আগামীকাল বুধবার থেকে ৩০ এপ্রিলের মধ্যে সব ধরনের ভর্তি ফি অনলাইনে পরিশোধ নিশ্চিত করতে হবে। ফি পরিশোধের পর প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে সশরীর উপস্থিত হয়ে নির্ধারিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৪. ইউনিট নোটিশ অনুসরণ: বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অতিরিক্ত নির্দেশনার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ ইউনিটের নোটিশ সেকশন নিয়মিত পরিদর্শনের অনুরোধ করা হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে আসন শূন্য থাকা সাপেক্ষে এই বিশেষ মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। আগ্রহী শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি জমা দিয়ে গত ২২ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই মাইগ্রেশনের জন্য আবেদন করেছিলেন।







