দলবদল করার পর থেকেই সাবেক দলের কর্মী-সমর্থকদের কাছ থেকে তিনি নানা ধরনের কটু কথা ও সমালোচনার শিকার হচ্ছিলেন।
সমালোচনা ছাপিয়ে এখন তাঁকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি লাইভে জানান। তিনি বলেন, “বিষয়টিকে আমি আর হালকাভাবে নিচ্ছি না এবং এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।”
লাইভে রূপাঞ্জনা বিজেপিকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেন, “আপনারা নারী সুরক্ষা নিয়ে কথা বলেন, অথচ একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। আপনাদের ভাষা এবং গালিগালাজই বলে দিচ্ছে ক্ষমতায় এলে বাংলার কী পরিণতি হবে।”
তিনি প্রশ্ন তোলেন, ২৫ বছর কঠোর পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে জায়গা করার পর একজন সফল নারী হিসেবে কেন তাঁকে এমন নিম্নরুচির মন্তব্যের শিকার হতে হবে।
তিনি স্পষ্ট জানান যে, যারা তাঁকে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন।
পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভা নির্বাচন চলছে।গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে, যেখানে রেকর্ড ৯৩.১৯% ভোট পড়েছে।আগামীকাল ২৯ এপ্রিল, ২০২৬ (বুধবার) দ্বিতীয় ও শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। এই দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণ করা হবে।আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।







