সন্তানদের নিয়ে ছবিটি দেখার পর শাহরুখ নিজে তৎকালীন ‘টুইটার’ (বর্তমানে এক্স)-এ আলির কাজের ভূয়সী প্রশংসা করেন।পরবর্তীতে ২০১৪ সালে ‘কিল দিল’ ছবির শুটিং চলাকালীন বলিউডের এই দুই তারকার প্রথম সরাসরি দেখা হয়।
আলি জাফর জানান, প্রথম দেখাতেই শাহরুখ অত্যন্ত আন্তরিকভাবে তাঁর সঙ্গে কথা বলেছিলেন।
আলি ও তাঁর বন্ধুদের নিজের বাড়ি ‘মান্নাত’-এ খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন বাদশা।আলির সম্মানে শাহরুখ বিশেষ এক ডিনার পার্টিরও আয়োজন করেছিলেন। শাহরুখের এমন অমায়িক ব্যবহারে আলি নিজেও তাঁর অন্ধ ভক্ত হয়ে যান।
আলি জাফরের ‘সুন রে সাজনিয়া’ গানটি শাহরুখের খুব পছন্দের ছিল। কিং খান তাঁর প্রতি এতটাই আস্থাশীল ছিলেন যে:
‘ওম শান্তি ওম’ ছবির আইকনিক গান ‘দার্দ-এ-ডিস্কো’ আলিকে দিয়ে গাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন শাহরুখ।তবে সময় ও শিডিউল মেলাতে না পারায় গানটি শেষ পর্যন্ত আলির গাওয়া হয়নি। পরবর্তীতে সুখবিন্দর সিং ও বিশাল দদলানি গানটিতে কণ্ঠ দেন।
সাক্ষাৎকারে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কথাও স্মরণ করেন আলি জাফর। বিগ বি-র প্রতি শ্রদ্ধা জানিয়ে আলি তাঁকে নিজের হাতে আঁকা একটি পোট্রেট উপহার দিয়েছিলেন, যা অমিতাভ বচ্চন অত্যন্ত পছন্দ করেছিলেন এবং প্রশংসা করেছিলেন।







