Search
Close this search box.

মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল, ইসির সিদ্ধান্ত বহাল

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সংরক্ষিত আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের শুনানির পর তার মনোনয়নপত্র বাতিলের আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তই বহাল থাকবে।

এর আগে ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্ধারিত তিন বছর পূর্ণ হয়নি, যা নির্বাচনী বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক।

আপিলেও সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় মনিরা শারমিনের নির্বাচনী অংশগ্রহণ আপাতত বন্ধই থাকছে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ