Search
Close this search box.

ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক-শিক্ষার্থী পুলিশের হেফাজতে

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যার ঘটনায় শিক্ষক ও এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে ক্যাম্পাস ও সংশ্লিষ্ট বিভাগে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, নিহত শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের ছাত্রী ছিলেন। তিনি রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাত্রীটি আত্মহত্যা করেছেন। তার মোবাইল ফোন থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে বিভাগের একজন শিক্ষক ও তার এক ঘনিষ্ঠ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছে বিভাগ।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজন শিক্ষক ও এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ