Search
Close this search box.

অক্ষয়-কন্যা নিতারার সাইবার হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার, মেয়ের সাহসিকতায় গর্বিত অভিনেতা

অহনা

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার মেয়ে নিতারা ভাটিয়াকে অনলাইনে আপত্তিকর প্রস্তাব ও ব্ল্যাকমেইল করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ। সম্প্রতি ‘আরডি ন্যাশনাল কলেজ’-এ আয়োজিত একটি সাইবার সচেতনতামূলক অধিবেশনে মহারাষ্ট্র সাইবার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা যশস্বী যাদব এই তথ্য নিশ্চিত করেছেন।

নিতারার বুদ্ধিমত্তা এবং সাহসিকতার কারণেই এই অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাটি ২০২৫ সালের হলেও সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের এক অনুষ্ঠানে অক্ষয় কুমার নিজেই বিষয়টি সামনে আনেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান:

 নিতারা একটি ভিডিও গেম খেলছিল, যেখানে অনলাইনে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়।কথা বলার এক পর্যায়ে ওই ব্যক্তি নিতারার লিঙ্গ পরিচয় জানতে চায়। নিজেকে নারী পরিচয় দেওয়ার পরপরই লোকটি নিতারার কাছে নগ্ন ছবি দাবি করে এবং তাঁকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে।

 পরিস্থিতি বেগতিক বুঝে নিতারা সঙ্গে সঙ্গে গেমটি বন্ধ করে দেয় এবং তাঁর মা টুইঙ্কল খান্নাকে বিস্তারিত জানায়।

অক্ষয় কুমার এই ঘটনার পর মহারাষ্ট্র সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। পুলিশ কর্মকর্তা যশস্বী যাদব জানান:

অভিযোগ পাওয়ার পর সাইবার বিভাগ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে এই নক্কারজনক ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

যশস্বী যাদব নিতারার সাহসিকতার প্রশংসা করে বলেন, “অক্ষয় কুমারের কন্যা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। সে ভয় না পেয়ে মা-বাবাকে বিষয়টি জানানোয় আমরা দ্রুত ব্যবস্থা নিতে পেরেছি।”

মেয়ের এই অভিজ্ঞতার পর অক্ষয় কুমার মহারাষ্ট্র সরকারের কাছে একটি বিশেষ আবেদন জানিয়েছেন:

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত ‘সাইবার নিরাপত্তা’ বিষয়ক ক্লাস চালু করা হোক।সন্তানদের অনলাইন গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি তাদের সাথে খোলামেলা সম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ