“রোনালদো যদি বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে পারেন, তা হবে এক অনন্য ও অসাধারণ অর্জন। এটি শুধু পর্তুগাল নয়, বিশ্ব ফুটবলের জন্যই হবে এক বিশেষ মুহূর্ত।”
কোচ রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগাল এবার আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—সব বিভাগেই অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি দল।
৪১ বছর বয়সেও রোনালদো যে ফর্ম দেখাচ্ছেন, তা বিস্ময়কর। এই বিশ্বকাপে তাঁর সামনে বড় দুটি লক্ষ্য রয়েছে:
পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন সিআরসেভেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ২০১৬ ইউরো এবং নেশনস লিগ জিতলেও বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা এবং ট্রফি জেতার আক্ষেপ এবার মেটাতে চান।







