Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক: বিচার দাবি

অহনা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি অধ্যয়নরত অবস্থায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমননাহিদা এস. বৃষ্টির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নাহিদা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী হওয়ায় তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল

শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) এক শোক বার্তায় তিনি এই মেধাবী শিক্ষার্থীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি তোলেন।

উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল তাঁর বার্তায় বলেন:

 নাহিদা বৃষ্টি নোবিপ্রবি’র অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এই শিক্ষার্থীর এমন মৃত্যু অপূরণীয় ক্ষতি।

 উপাচার্য এই ঘটনার সাথে জড়িতদের যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে কঠোরতম শাস্তি এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জোরালো দাবি জানান।

তিনি ব্যক্তিগতভাবেও নাহিদার নিখোঁজ হওয়ার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং তাঁর সুস্থ প্রত্যাবর্তনের আশায় ছিলেন।

গত ১৬ এপ্রিল, ২০২৬ থেকে নিখোঁজ হওয়ার পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরই লিমনের লাশের হদিস মেলে।

যদিও পুলিশের প্রাথমিক ধারণা নাহিদাও আর বেঁচে নেই, তবে তাঁর মৃতদেহের সন্ধানে এখনো অভিযান অব্যাহত রয়েছে। লিমনের বাড়ি পাবনা জেলায় এবং নাহিদার বাড়ি ফরিদপুর জেলায় বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ