Search
Close this search box.

সোহরাওয়ার্দীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এই সমাবেশে সারাদেশ থেকে আসা জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা অংশ নেন।

সমাবেশের সূচনা হয় ক্বারী এনায়েত উল্লাহ সাইফির কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে অনুবাদ উপস্থাপন করেন শরীফ বায়জীদ মাহমুদ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন জুলাইযোদ্ধা কামরুল হাসান, যিনি বলেন, “কোনো ধরনের দাঁড়ি, কমা, সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আবার সংসদ ঘেরাও করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব ও পরিচালনায় ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। এতে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এ টি এম আজহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

সমাবেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বক্তারা দাবি করেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত রায় দ্রুত বাস্তবায়ন না হলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়বে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ