Search
Close this search box.

ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের চেষ্টা হলে জনগণ আবারো সংগঠিত হবে: নাহিদ ইসলাম

অহনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা করা হলে দেশের জনগণ আবারো সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) বিকেলে রাজধানীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে বলেন:

 নির্বাচনের সময় জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এটি কোনো সাধারণ নির্বাচন নয়, বরং রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের নির্বাচন। নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সরকার গঠনের পর সেই গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তাঁর মতে, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বা ‘লেগাসি’ থেকে নির্বাচনকে বিচ্ছিন্ন করে একে কেবল একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে।

সংবিধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি প্রধান বলেন:

জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যেসব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেগুলো একে একে বাতিল করা হচ্ছে।

সারা দেশ থেকে এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। বৈষম্য দূর করা, ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করা এবং বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ