সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জাফর জ্যাকসন। তিনি সম্পর্কে মাইকেল জ্যাকসনের আপন ভাতিজা।
বার্লিন প্রদর্শনীর পর সমালোচকরা জানিয়েছেন, জাফরের কণ্ঠস্বর, নাচের ভঙ্গি এবং পর্দা উপস্থিতি হুবহু তাঁর চাচা মাইকেলের কথা মনে করিয়ে দেয়।
সিনেমাটিতে মাইকেলের শৈশব (দ্য জ্যাকসন ৫), বিশ্বজয় করা ‘থ্রিলার’ অ্যালবামের সময়কাল এবং তাঁর জীবনের নানা উত্থান-পতন ও বিতর্কিত অধ্যায়গুলো সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
লায়ন্সগেট প্রযোজিত এই সিনেমাটি নির্মাণে কাজ করেছেন হলিউডের নামী সব কুশলী:
-
পরিচালক: অ্যান্টোনি ফুকার।
-
চিত্রনাট্য: জন লোগান।
-
প্রযোজনা: গ্রাহাম কিং (যিনি ‘বোহেমিয়ান র্যাপসোডি’র মতো সফল বায়োপিক নির্মাণ করেছিলেন) এবং মাইকেল জ্যাকসন এস্টেটের সহ-নির্বাহী জন ব্রাঙ্কা ও জন ম্যাকক্লেইন।
প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট আশা করছে, ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে কমপক্ষে ৭০ কোটি ডলার আয় করবে। যদি এই লক্ষ্যমাত্রা পূরণ হয়, তবে এটি হবে সংগীত তারকাদের নিয়ে নির্মিত বায়োপিক বা মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে শীর্ষস্থানীয় সফল সিনেমা।
-
১৯৫৮ সালের ২৯ আগস্ট, আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে। ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম।
-
১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রিলার’ আজও ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রীত অ্যালবাম।
-
তিনি ৩৯টি দাতব্য সংস্থাকে কোটি কোটি ডলার অনুদান দিয়েছিলেন। ১৯৯৬ সালে তাঁর আয়ের অর্থে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল।
-
২০০৯ সালের ২৫ জুন, মাত্র ৫০ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন এই মহাতারকা।








