Search
Close this search box.

ক্যাম্পাসে আধিপত্যের লড়াই: মুখোমুখি ছাত্রদল ও ছাত্রশিবির, দেশজুড়ে উত্তেজনা

অহনা

ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ‘গুপ্ত’ শব্দ ব্যবহার এবং ক্যাম্পাসগুলোতে নিরঙ্কুশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশজুড়ে বড় ধরনের অস্থিরতা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের পর গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) রাজধানী শাহবাগ, পাবনার ঈশ্বরদী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তির’ অভিযোগে শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসা ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ এবং ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিককে মারধর করার অভিযোগ উঠেছে। হামলার মুখে তাঁরা শাহবাগ থানায় আশ্রয় নেন।

পাবনার ঈশ্বরদীতে মিছিল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। ছাত্রদল ও শিবিরের স্থানীয় নেতারা একে অপরের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছেন।কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী, কুড়িগ্রাম ও নরসিংদীসহ বিভিন্ন জায়গায় দুই সংগঠনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় দুই সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও নির্বাচনের পর থেকে তাদের পথচলা আলাদা হয়ে যায়।

চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ গ্রাফিতিকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত। এরপর ঢাকা, রাজশাহীসহ দেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোর দেয়ালে ‘গুপ্ত’ গ্রাফিতি আঁকতে শুরু করে ছাত্রদল।

এই বিরোধের রেশ পৌঁছেছে জাতীয় সংসদেও। গত বুধবার এ নিয়ে সংসদ অধিবেশনে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ