বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে:
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) ধারা অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে গত ১৬ এপ্রিল এই আদেশটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে যে পাঁচজন সংসদ সদস্য মনোনীত হয়েছেন তারা হলেন: ১. আমানুল্লাহ আমান (সংসদ সদস্য, ঢাকা-২ আসন)। ২. খায়রুল কবির খোকন (সংসদ সদস্য, নরসিংদী-১ আসন)। ৩. এ কে এম ফজলুল হক মিলন (সংসদ সদস্য, গাজীপুর-৫ আসন)। ৪. কামরুজ্জামান (সংসদ সদস্য, মুন্সিগঞ্জ-৩ আসন)। ৫. আমিরুল ইসলাম খান (সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫ আসন)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ হলো সিনেট। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট অনুমোদন, উপাচার্য প্যানেল মনোনয়ন এবং বিধিবদ্ধ আইন প্রণয়নে সিনেট সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় সংসদের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।








