চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের মোট বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।
বৈদেশিক ঋণ পরিশোধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী জানান:
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) সরকারের পক্ষে সব ধরনের বৈদেশিক ঋণ পরিশোধের বিষয়টি তদারকি করে।
প্রতি অর্থবছর শুরু হওয়ার আগেই ঋণের আসল ও সুদ বাবদ কত ব্যয় হতে পারে, তার একটি সম্ভাব্য প্রক্ষেপণ তৈরি করা হয়।
সেই প্রক্ষেপণ অনুযায়ী জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয় এবং সারা বছর নির্দিষ্ট সূচি (Payment Schedule) অনুসরণ করে ঋণ পরিশোধ করা হয়।
সংসদ সদস্য রুমিন ফারহানা সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে ঋণ পরিশোধের সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাজেট বরাদ্দ ব্যবহার করেই নিয়মিতভাবে বৈদেশিক ঋণের দায় মুক্তি কার্যক্রম চলছে এবং এ পর্যন্ত ৯০.৬৬ মিলিয়ন ডলার পরিশোধ করা সম্ভব হয়েছে।








