-
শরিফুল আলম ওরফে করিম (মূল অভিযুক্ত)
-
আমিনুল ইসলাম (কালু)
-
সাজ্জাদ (বদি)
-
সালাউদ্দিন
-
আরিফুজ্জামান
র্যাব জানায়, হাসপাতালের একটি দরপত্রকে কেন্দ্র করে ‘রুবেলের ইএমই ট্রেডার্স’ এবং ‘মোনায়েম গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ইএমই ট্রেডার্সের মালিক রুবেল, যিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
রুবেলের নির্দেশে দেশে অবস্থানকারী শরিফুল আলম করিম মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ করে এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন।
সোমবার (২০ এপ্রিল) বিকেল চারটার দিকে দায়িত্ব শেষ করে ডা. আহমেদ হোসেন যখন মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন, তখন দুই থেকে তিনজন অস্ত্রধারী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত ও পিঠে এলোপাতাড়ি আঘাত করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ক্যানসার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে বনানী থানায় ৮ থেকে ১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




