Search
Close this search box.

মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে জরুরি জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত: ১৭০০ কোটি টাকা অনুমোদন

অহনা

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। জরুরি চাহিদা পূরণে আরও পৌনে দুই লাখ (১ লাখ ৭৫ হাজার) মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (DPM) এই তেল কেনা হবে। আমদানিকৃত তেলের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা

 মোট ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন।আর্চার এনার্জি এলএলসি থেকে ১ লাখ মেট্রিক টন (ব্যয়: ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা)।ডিবিএস ট্রেডিং হাউস থেকে ৫০ হাজার মেট্রিক টন (ব্যয়: ডিজেল ও অকটেন মিলিয়ে ১,০২৩ কোটি টাকা)।

  • অকটেন: ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের একটি প্রস্তাবের আওতায় ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

জার্মানির ফিখ্টনার জিএমবিএইচ অ্যান্ড কো. কেজি (জিইআর)। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ২৪ মাসের জন্য নতুন চুক্তিতে ব্যয় হবে ৯৬ কোটি ৯৫ লাখ টাকা

খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ই-জিপি সিস্টেমের মাধ্যমে বিপুল পরিমাণ হেসিয়ান বস্তা কেনার প্রস্তাবও পাস হয়েছে।

৩০ কেজি ধারণক্ষমতাসম্পন্ন মোট ৩ কোটি পিস নতুন হেসিয়ান বস্তা।২১৫ কোটি ৬৪ লাখ টাকা (৭৫টি প্যাকেজের মাধ্যমে ১৯টি প্রতিষ্ঠান থেকে কেনা হবে)।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ