চমক বলেন, তিনি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছে। দল থেকে পাওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, তার মূল লক্ষ্য দেশ ও মানুষের সেবা করা। বিশেষ করে কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার কথাও বলেন তিনি।
পোস্টের কিছু সময় পর ‘নতুন যুগের সূচনা, নতুন যাত্রা’ শিরোনামে ফেসবুক লাইভে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেন চমক।








