Search
Close this search box.

কুমিল্লা, বনানী ও ফ্যাশন-লাইফস্টাইলে নতুন চমক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন করে গতি এনেছে একাধিক ব্র্যান্ডের সম্প্রসারণ কার্যক্রম। কুমিল্লা থেকে বনানী—বিভিন্ন শহরে নতুন আউটলেট ও সেবা কেন্দ্র চালুর মাধ্যমে ক্রেতাদের কাছে আরও সহজে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

কুমিল্লা শহরের রানীরবাজার রোডের আলবির টাওয়ারের দ্বিতীয় তলায় ৯ এপ্রিল নতুন আউটলেট চালু করেছে ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। এই আউটলেটে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, ফতুয়া, কুর্তা, টি-শার্ট ও শিশুদের পোশাকসহ বিভিন্ন ধরনের পোশাক ও অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য ২০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও ডিজাইনার সৌমিক দাস জানান, কুমিল্লাবাসীর কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও আরামদায়ক করতেই নতুন আউটলেট চালু করা হয়েছে। নতুন সাজসজ্জা ও কালেকশন নিয়ে আউটলেটটি সাজানো হয়েছে আধুনিক ধাঁচে।

অন্যদিকে, গ্রীষ্মকালীন ফ্যাশনে নতুন সংযোজন এনেছে জুয়েলারি ব্র্যান্ড সিক্স ইয়ার্ড স্টোরি। বঙ্গরূপ মোটিফকে কেন্দ্র করে তৈরি করা এই মিনিমাল জুয়েলারি কালেকশন ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলেছে। বাঘ, পাখি, ফুল, লতা ও জ্যামিতিক নকশা-নির্ভর গয়না গ্রীষ্মকালীন ফ্যাশনে নতুন মাত্রা যোগ করছে বলে জানানো হয়েছে।

লাইফস্টাইল সেবার ক্ষেত্রে নতুন সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন। বনানী ১৩ নম্বরে তারা তাদের তৃতীয় শাখা চালু করতে যাচ্ছে, যেখানে থাকবে ফিমেল বিউটি স্যালন, মেল গ্রুমিং স্টুডিও এবং বিশেষায়িত কফি শপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তাদের সিগনেচার শাখা হিসেবে কাজ করবে।

বর্তমানে প্রতিষ্ঠানটির তিনটি শাখা থাকলেও চলতি বছরে আরও পাঁচটি শাখা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী বছর শ্রীলঙ্কায় প্রথম আন্তর্জাতিক শাখা চালুর প্রস্তুতিও চলছে।

ফ্যাশন, গয়না ও ওয়েলনেস—এই তিন খাতে একসঙ্গে এমন সম্প্রসারণ দেশীয় ব্র্যান্ডগুলোর বাজার বিস্তার ও ভোক্তা অভিজ্ঞতায় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ