Search
Close this search box.

ভোরে হামলায় কাঁপল মেহেরপুর: বিএনপি নেতা গুলিবিদ্ধ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় গুলি ও বোমা হামলায় সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) ভোরে সাহারবাটি–ভাটপাড়া সড়কে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মুকুল হোসেন নিজ বাড়ি থেকে শরীরচর্চার জন্য হাঁটতে বের হন। তিনি ভাটপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি বুক, পিঠ ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

হামলার সময় দুর্বৃত্তরা কয়েকটি বোমাও নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরে গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মুকুল হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুকুল হোসেন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মেদের ছেলে। হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গাংনী থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ