Search
Close this search box.

হিট প্রকল্পের কাজে ধীরগতিতে অসন্তোষ শিক্ষামন্ত্রীর: ২০২৮-এর মধ্যে শেষ করার নির্দেশ

অহনা

ছবিঃ সংগৃহীত

উচ্চ শিক্ষার মানোন্নয়নে চলমান হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। প্রকল্পের বর্তমান অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানিয়েছেন, হাতে পর্যাপ্ত সময় নেই, তাই এখনই কাজের গতি বাড়াতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬) ইউজিসি ভবনে আয়োজিত হিট প্রকল্পের ‘মিড-টার্ম রিভিউ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে প্রকল্পের বর্তমান চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন:

প্রকল্পের মেয়াদ আর মাত্র দুই বছর বাকি থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৫ শতাংশ।মন্ত্রী স্পষ্ট করে বলেন, ২০২৮ সালের মধ্যেই প্রকল্পের যাবতীয় কাজ শেষ করতে হবে। মন্ত্রণালয় এ বিষয়ে সব ধরণের সহযোগিতা প্রদান করবে।

বর্তমান বাস্তবতার সঙ্গে সংগতি রেখে প্রকল্পকে আরও কার্যকর করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী:

উচ্চ শিক্ষায় বর্তমান সরকারের অগ্রাধিকারগুলো যুক্ত করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের নির্দেশ দেন তিনি।প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নয়ন প্রকল্পে খরচ কমিয়ে আনা এবং বরাদ্দের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্থের কোনো অপচয় সহ্য করা হবে না।

কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বলেন, “দেরিতে শুরু হলেও আমরা নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করতে পারব। তবে আমাদের লক্ষ্য শুধু টাকা খরচ করা নয়, বরং প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন নিশ্চিত করা।” তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ