Search
Close this search box.

ইসলামপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অহনা

জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) ভোর ৫টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর মরাকান্দী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম ওই গ্রামের মরহুম মেগু মেম্বারের ছোট ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বৃষ্টির মধ্যে শামীমসহ ৪-৫ জন যুবক বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত শুরু হলে একটি বজ্রকণা সরাসরি শামীমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর সাথে থাকা অন্য মাছ শিকারিরা অক্ষত থাকলেও এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, আজ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নদী বা খোলা জায়গায় বৃষ্টির সময় অবস্থান করা ঝুঁকিপূর্ণ বলে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ